
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া উপলক্ষে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালনের ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করবে তার অংশ হিসাবে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে)কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিবলী শহীদ খোসনবিশে সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।
এসময় তারা বলেন, “আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসুক।”
তারা আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ করবেন। জমি দখল, চাঁদাবাজি করবেন না। দলের ক্ষতি হয় এমন কাজ থেকে আপনারা বিরতি থাকবেন। দলের হয়ে কাজ করবেন।”
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের প্রস্তুতি নেওয়া হয়।
প্রতিনিধির নাম 



















