
মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ২ শত টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ১১ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার হিসেবে দুস্থ ও শীতার্ত মানুষের বস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় ইউএনও মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত, পালশা ইউপি চেয়ারম্যান মো. কবিরুল ইসলাম প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন
প্রতিনিধির নাম 



















