
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি, বড়ডলু মোহাম্মদিয়া মাদ্রাসার শতাধিক শীতার্ত শিক্ষার্থী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
রবিবার (৫ জানুয়ারী’২৫)সকাল ১১টায় মাদ্রাসার মাঠে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ।এসময় মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুম, গাড়িটানা কারিমিয়া মাদ্রাসার নির্বাহি পরিচালক কাজী শহিদুল্লাহ ওয়াহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ বলেন, মোহাম্মাদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান পর থেকেই শিক্ষা, দাওয়াহ এবং মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই ধারাবাহিক কর্মসূচি বাস্তব আইনের অংশ । শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এবং সমাজের সকলকে এ ধরনের মানবিক উদ্যোগে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিনিধির নাম 



















