
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি:
০৬ জানুয়ারি ২০২৫ইং, রোজ- সোমবার, বিকেল ৩ ঘটিকার সময় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে পানছড়ি ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ বনাম বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি। এ উপলক্ষে বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। কানায় কানায় দর্শকভরা মাঠে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।
বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত খেলাটি ছিল দারুণ উপভোগ্য। দেশী আর বিদেশী ফুটবলারদের মিশ্রণে দলদুটি দর্শকদের গোছালো খেলা উপহার দেয়। খেলাটি প্রাথমার্ধে গোলশূণ্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে তিন তিনটি গোল আদায় করে বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ ৩-০ গোলে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভুঁইয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হতে ট্রফি ও মেডেল তুলে দেন।
ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনর সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, পানছড়ি থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক সুলাইমান হোসেন, পানছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: আব্দুল মান্নান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক শাহেদুল ইসলাম সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন।
বিয়া বাঁশি একাদশের শরীফ মাহামুদ ছোটন সেরা গোলরক্ষক ও .জুবাইর ইমন টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ফাইনাল খেলাটি পরিচলনা করেন ফিফা রেফারী বিটু রাজ বড়ুয়া। সহকারী হিসেবে ছিলেন ক্যপ্রুচাই মারমা ও শুভাশীষ চাকমা।
প্রতিনিধির নাম 



















