ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজন আরোহী নিহত হয়েছেন।
৭ জানুয়ারি,মঙ্গলবার সকালে মহাদেবপুর উপজেলার তেরোমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। নিহত ফরদিন মহাদেবপুর বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেল নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন এবং রেজুয়ান। উপজেলার তেরোমাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

০৬:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫