ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পিঠা উৎসব ও মিষ্টিমুখ অনুষ্ঠান

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত প্রথম সংগঠন গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নব গঠিত কমিটির মিষ্টি মুখ অনুষ্ঠান ও এসোসিয়েশনের মহিলা সদস্যদের তৈরী সিলেটের ঐতিহ্যবাহী নানান রকমের পিঠার সমাহার নিয়ে পিঠা উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি পিঠার মধ্য সিলেট অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক পিঠা ও নিয়ে আসেন নারীরা। বছরের শুরুতেই এমন আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দদের উপিস্থিতি ছিল লক্ষণীয়। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি রকমারি পিঠা দিয়ে আপ্পায়ন করান আয়োজকরা ।

ভেনিসের স্থানীয় একটি হলরুমে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান ছানার ও সাধারণ সম্পাদক সানি আলীর সার্বিক তত্ত্বাবধানে মহিলা সদস্যরা কেক কেটে পিঠা উৎসবের সূচনা করেন।

পিঠা উৎসবের অনুষ্ঠানে আগত ভেনিসের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানান এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, প্রধান পৃষ্টপোষক মোঃ শাহাবুদ্দিন, উপদেষ্টা হাবিবুর রহমান, আলকাস তালুকদার, সিনিয়র সহ সভাপতি আসকির আলী, সহ সভাপতি আমানুর রহমান, বাতির আহমেদ, ইউনুস মিয়া প্রমুখ।

মহিলাদের বাহারি রকমের পিঠার স্বাদ পেয়ে উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং নতুন বছরের এমন আয়োজনের প্রশংসা করেন।
এসোসিয়েশনের নেতৃবৃন্দরা আগামীতে আরো বড়ো পরিসরে ভেনিসের বিভিন্ন সামাজিক সংগঠনকে সাথে নিয়ে দেশের ঐতিহ্য বিদেশিদের নিকট তুলে ধরবেন এবং খুব শিগ্রই নবগঠিত কমিটির পরিচিত অনুষ্ঠান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে অনুষ্টানে মহিলা সদস্যদের এমন সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পিঠা উৎসব ও মিষ্টিমুখ অনুষ্ঠান

০৭:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫