ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

নুরুজ্জামান লিটন (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশায় ২২০ গ্রাম গাঁজা ও ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধার আগে উপজেলার ঘাটনগর কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদকসহ তাদের আটক করে। আটকৃতরা হলেন কাচারিপাড়া গ্রামের মৃত রবি মালাকারের ছেলে রমেশ মালাকার (৫০) এবং তার স্ত্রী দিপালী রানী (৪৫)।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, মাদক ব্যবসায়ী রমেশ ও দিপালী রানী স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যের উপর একাধিক মামলা রয়েছে এবং শুক্রবার সকালে দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

১০:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫