
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশের সকল বালির বেডের বালি এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রত্যেকটি বালির বেডে সরেজমিনে যেয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান এ নির্দেশনা দেন। এদিকে বৃহস্পিতবার থেকে অবৈধ্য ভাটার কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন মাঠে নামছেন। গত ৩০ ডিসেম্বর আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ি এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে খর্নিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন বেশ কয়েকজন বালির বেডের ব্যবসা চালিয়ে আসছেন। এদিকে হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন ১৪ টি ইট ভাটা বন্ধ করে দিলেও পূনরায় বেশ কয়েকটি ইট ভাটা চালু করেছেন। তাছাড়া ডুমুরিয়ার অধিকাংশ ইট ভাটার পরিবেশসহ বিভিন্ন দপ্তরের নিবন্ধন নেই। যে কারণে উপজেলা প্রশাসন এসকল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সংবাদ প্রকাশের জেরে এবং পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ লাঞ্চিত এবং দৈনিক দিনকাল ও লোক সমাজ প্রতিনিধি রুহুল আমিনকে জীবননাশের হুমকির প্রতিবাদ জানিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন স্বাক্ষরিত ওই প্রতিবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়ে পৃথক দু’টি ঘটনায় সন্ত্রাসী হামলা ও জীবনাশের হুমকির সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ডুমুরিয়া প্রেসক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে লাগাতার কর্মসূচী ঘোষনা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ভেজাল দুধ বিক্রি সংক্রান্ত সংবাদ পরিবেশন করায় গত ২৬ ডিসেম্বর রাতে চন্ডিপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম শেখেরহাট বাজারে শেক আব্দুল মজিদকে লাঞ্চিত করে। আর বুধবার দুপুরে বয়ারসিং এলাকায় সংবাদ সংগ্রহের সময় দিনকাল ও লোকসমাজ প্রতিনিধিকে জীবননাশের হুমিক দেয় ভাটা মালিক স্বপন সরদার ও ভাটা মালিক রঞ্জন সরদার।
প্রতিনিধির নাম 



















