ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বছরের প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় নওগাঁয় দুজনের মৃত্যু;আহত-৪

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁ জেলার মহাদেবপুরে নববর্ষের প্রথম দিনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন ও আফতাব উদ্দীন নামের দুজন ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে ১লা জানুয়ারি,বুধবার সকাল ১১ টার দিকে নওগাঁর মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে।

নিহতরা হলেন,মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড মোঃ আফতাব উদ্দীন।
আহতরা হলেন, মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোঃ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাশমত আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বছরের প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় নওগাঁয় দুজনের মৃত্যু;আহত-৪

০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫