
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত খাগড়াছড়ি বায়তুল করিম মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় কিরাতুল কুরআন বিভাগে (নূরানী) শিশু ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২৫ সালের শিক্ষাবর্ষের প্রথম দিনে বই বিতরণ করা হয়েছে।
আজ (১জানুয়ারি)বুধবার সকাল ১০টায় মাদ্রাসার মসজিদে বই বিতরণ অনুষ্ঠান কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ শোয়াইব , মাওলানা নুরুল কবির আরমান, মোহাম্মদ আরিফ আব্দুল্লাহ প্রমুখ ও বক্তব্য রাখেন।
নতুন বছরের শুরুতে নতুন বই পেয়ে কোমলমতি শিশুরা আনন্দে উচ্ছ্বাসিত।
পরে ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রতিনিধির নাম 



















