
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওর ২টি করাতকলে অভিযান ১টি তে ১০ হাজার টাকা জরিমানা ও অপর আরেক করাত কল কে উচ্ছেদনকরা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও, বিমল চাকমা ৩১ ডিসেম্বর বিকেলে এ অভিযান চালান। অর্থদণ্ডপ্রাপ্ত করাত কলটি হচ্ছে মিজানুর রহমানের মালিকানাধীন। এর অবস্থান হচ্ছে ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায়। স’মিলে গাছ প্রবেশ ও নির্গমনের রেজিস্টার না থাকায় জরিমানা করা হয়েছে বলে স্বীকার করেছেন করাত কলটির মালিক মিজানুর রহমান। অভিযানে ঈদগাঁও থানা পুলিশ, ঈদগাঁও রেঞ্জ ও ফুলছড়ি রেঞ্জের বন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
করাত কল মালিক জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট, টেক্স, ট্রেড ও ঠিকাদারী লাইসেন্স, স’মিলের আবেদন, স্টক ডিপোসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র আপডেট রয়েছে। তবে মালামাল প্রবেশ ও নির্গমনের ওয়ার্ড রেজিস্টার অসুস্থতার কারণ যথাসময়ে লিপিবদ্ধ করতে না পারায় জরিমানা গুনতে হয়েছে। অপর দিকে ঈদগাঁও থানার পূর্ব পাশে আরেক টি করাত কল উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়েছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















