ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

‘আমরা চাঁদাবাজি করিনা আর কাউকে রাজনীতির নামে চাঁদাবাজি করতে দেবোনা, বললেন জামায়াত নেতা রেজাউল করিম

মোঃ ইসমাইল হোসেন সজীব, নোয়াখালী,চাটখিলঃ

‘আমরা চাঁদাবাজি করিনা আর কাউকে রাজনীতির নামে চাঁদাবাজি করতে দেবোনা’ বলে ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারী,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগর উত্তর ড.মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশে ভোট করতে দেওয়া হবেনা’

বৃহস্পতিবার সকালে খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নং খিলপাড়া ইউনিয়ন চাটখিল নোয়াখালী জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড.মুহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন।

ড.মুহাম্মদ রেজাউল করিম বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার এই ১১ জন সহ ছাত্র আন্দোলনের শহীদের জাতীয় বীর ঘোষণা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে।

তাদের বয়কট করার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এরা নিজ দলের জন্য যেমন ক্ষতিকর আবর্জনা, তেমনি দেশ ও জাতির জন্যও এরা ক্ষতিকর আবর্জনা। এদের বয়কট করা প্রথম কাজ দলের। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের ভেতরে-বাইরে রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে।

সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর ইসহাক খন্দকার। তিনি বলেন,”শেখ মুজিব কন্যা কুলাঙ্গার শেখ হাসিনা বললো যে কোন সময় বাংলাদেশে ডুকবে,আমরা বলছি আসো ওয়েল কাম না আসলে ধরে আনা হবে এবং ইসলামী আন্দোলনের শহীদ,ছাত্র হত্যা সহ সকল হত্যার বিচার করা হবে”

৯ নং খিলপাড়া ইউনিয়ন সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ছাইফ উল্লা,চাটখিল উপজেলা আমীর মহিউদ্দিন হাসান,পৌর আমীর আক্তার হোসেন,চাটখিল উপজেলা নায়েবে আমীর ওমর ফারুক,চাটখিল উপজেলা সেক্রেটারী নূর হোসেন রিয়াজ,উপজেলা সহকারী সেক্রেটারী হুমায়ুন কবির সুমন,সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক সহ-পরিচালক এ,কে জিলানী,সাবেক থানা সেক্রেটারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোঃ মাছউদ মাহমুদ মাকসুদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

‘আমরা চাঁদাবাজি করিনা আর কাউকে রাজনীতির নামে চাঁদাবাজি করতে দেবোনা, বললেন জামায়াত নেতা রেজাউল করিম

০৩:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪