ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::

ভালো কাজের গুরুত্বপূর্ণ অবদানের জন্যে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন পুলিশ সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে মাসিক কল্যাণ সভায় মোস্তাফিজুর রহমানকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট হিসেবে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে তার হাতে শ্রেষ্ঠ সার্জেন্ট সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাগণ প্রমুখ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ফরিদপুরে পুলিশ সার্জেন্ট হিসাবে যোগ দেওয়ার পর থেকে অবৈধ যানবহন, থ্রি হুইলার, পিকআপ, ট্রাক, আলমসাধু, নসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন গাড়ি আটক এবং হেলমেটবিহীন মটর সাইকেল চলাসহ বিভিন্ন যানবাহনে মামলা ও নানা বিধ ভালো কাজে সফলতা অর্জন করায় তাকে জেলার সেরা সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত

০৯:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪