
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ১১৪ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ই ডিসেম্বর এ মাহফিল দুই অধিবেশনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যথাক্রমে জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি হাবিবুর রহমান কাছেমী ও শাইখুল হাদিস আল্লামা কাসেম ভূজপুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ও অত্র জামেয়ার মোতাওয়াল্লি আল্লামা খলীল আহমদ কাসেমী।জামেয়ার শিক্ষক মুফতি নেজাম উদ্দীন, মুফতি তারেক ও মাওলানা ইদ্রিসের সঞ্চালনায় মাহফিলের পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বয়ান করেন পটিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন, ফতেপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খুবাইব, মাওলানা আবদুল হক হক্কানি, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা জাকারিয়া আজহারি, মুফতি এরশাদ উল্লাহ, মাওলানা আবদুল মতিন, মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি, মাওলানা মুজিবুর রহমান ফরায়েজি, মাওলানা আবদুল মজিদ কাসেমী, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক প্রমুখ।
পরিশেষে মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
