বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পোমরা তাফসির মাহফিল নিয়ে প্রস্তুতি বৈঠক

নেজাম উদ্দীন- রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

জামায়াতে ইসলামী বাংলাদেশ পোমরা ইউনিয়নের উদ্যোগে আগামী ১৯ই ডিসেম্বর ২০২৪ ইংরেজি তাফসির মাহফিলের প্রস্তুতি বৈঠক উপলক্ষে ১৬ ই ডিসেম্বর সোমবার ২০২৪ ইংরেজি পোমরা ইউনিয়ন জাময়াতে ইসলামীর নিজ কার্যালয়ে তাফসির মাহফিলের আহবায়ক কমিটি এডভোকেট রেজাউল করিম ও সেক্রেটারি আমজাদ হোসেন ফরহাদেন সঞ্চালনায় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। তাফসির মাহফিলে প্রস্তুতি বৈঠকে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জাময়াতে ইসলামি বাংলাদেশ রাঙ্গুনিয়া থানার সম্মানিত আমির মোহাম্মদ হাসান মুরাদ, প্রস্তুতি বৈঠকে তিনি বলেন- মহান পবিত্র আল কোরআন মানবতার মুক্তির সনদ,
সমগ্র জাহানের আলোর দিশারী হিসাবে আল্লাহর প্রেরিত রাসূল নবী কারিম(সাঃ) এর মাধ্যমে হেদয়াতে বার্তা হিসাবে পাঠিয়েছেন। ব্যক্তি সমাজ ও দেশ গঠনের জন্য তাফসির মাহফিল গুরুত্বপূর্ণ, টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সহ সারা দেশে জামায়াত ইসলামী সিরাত এবং ঈদে মিলাদুন্নবী কার্যক্রম পালন করে যাচ্ছে। তাফসির মাহফিলে জামায়াতে ইসলামির পক্ষ থেকে রাঙ্গুনিয়া আপামরজনসাধারণ সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছে আগামী বৃহস্পতিবার । দলমত সকলকে মাহফিল বাস্তবায়ন করার জন্য পোমরাবাসীকে এগিয়ে আসার তাগিদ দেন।
এই সময় উপস্থিত ছিলেন- পোমরা জাময়াতে ইসলামির সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন, বেতাগি ইউনিয়ন সভাপতি সৈয়দ সাহেদুল আলম, যুব ও ক্রীড়া সভাপতি মহিন উদ্দীন বাবু, মিডিয়া বিভাগের রাশেদুল ইসলাম,পেশাজীবী ফোরামের সিরাজুল ইসলাম,দিদারুল আলম, এস এম গোফরান সহ রাঙ্গুনিয়া বিভিন্ন ইউনিয়নের কর্মী ও দায়িত্বশীলবৃন্দগন।
উল্লেখ্য যে – আগামী ১৯ই ডিসেম্বর তাফসির মাফিলে প্রধান মুফাসির হিসাবে থাকবেন সলিমা সিরাজ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহছেন আল হোছাইনি সহ প্রখ্যাত আলেমবৃন্দগন।

থেকে আরও পড়ুন