
স্টাফ রিপোর্টার::-
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার দুপুর ২ ঘটিকায় দীঘিনালা উপজেলার সিএন্ডবি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আক্কাস আলীর সঞ্চালনা ও উপজেলা সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ ইলিয়াছ,ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ মাঈন উদ্দিন, লংগদু উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আমীর মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন, বাংলার জমিনে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই পথ চলা কখনো ফুল বিছানো পথে চিলোনা বরং নানা বাধা বিপত্তি, খুন, গুম, ফাঁসি ও শাহাদাতের নজরানা পেশ করেই এই পথ চলতে হয়েছে। এসময় সকল বাধা বিপত্তি উপেক্ষা করে দ্বীন বিজয়ের মাধ্যমে শহীদদের হত্যার বদলা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গিয়েছে। বিগত ১৬ বছর ধরে জামায়াত শিবিরের উপর অত্যাচারের স্টীম রোলার চালিয়েও জামায়াতকে শেষ করা যায়নি কারন জামায়াত মানবা রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করেনা বরং আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: ইউসুফ বলেন, সৃষ্টি যার আইনও চলবে তার, জামায়াতে ইসলামী সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সেই কারনেই আজ ফ্যাসিবাদী শক্তি সর্বশক্তি দিয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হতে পারেনী।
সমাবেশে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পানছড়ি উপজেলা সভাপতি জাকির হোসাইন, পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবুল কাশেম, খাগড়াছড়ি জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল হালিম, সাবেক জেলা সভাপতি আবু বকর ছিদ্দিক, ছাত্র নেতা সাদেকুর রহমান, ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা সেক্রেটারি আব্দুস সাত্তার, দীঘিনালা উপজেলা সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
