বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়ার ভান্ডারপাড়ায় মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে এক অসহায় কৃষক পরিবারের জমি দখলের পাঁয়তারা

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডার পাড়া গ্রামের এক অসহায় কৃষক পরিবারকে মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে তাদের যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে একই এলাকার সন্ত্রাসী পেটুয়াবাহিনীর গডফাদার শাহনাজ গংদের বিরুদ্ধে।
সরেজমিন তথ্য সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বেপারী নামে এক অসহায় কৃষকের যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি বহিরাগত সন্ত্রাসী পেটুয়া বাহিনীর দ্বারা ভোগদখলের পাঁয়তারা করছেন।
ভোক্তভোগী আব্দুর রহমান বেপারী প্রতিবেদককে বলেন,প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনীর গডফাদার শাহনাজ শেখ ক্ষমতাধর একটি মহলকে সুকৌশলে কব্জা করে তাদের সাথে বিভিন্ন দেনদরবার করে একের পর এক মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা আমার সম্পত্তি ভোগ দখলের পাঁয়তারা করছে। এমনকি আমার জমিতে লাগানো ধান ও মৎস্য চাষ করা কিন্তু সন্ত্রাসের এই গডফাদার তার পেটুয়া বাহিনী দ্বারা মহামান্য আদালতকে অমান্য করে আমার দখলে থাকা জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

আব্দুর রহমান বেপারী আরোও বলেন, আমি বিদ্যমান এই বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান, থানা প্রশাসন সহ বিভিন্ন মহলে গিয়েও সঠিক বিচার পাইনী,এখন আমি এবং আমার পরিবার প্রতিনিয়ত সন্ত্রাসী বাহিনীর গডফাদার এই শাহনাজ শেখ গংদের তান্ডবের ভয়ে মানবেতর জীবন যাপন করছি।কিছু আগে এই শাহনাজ গংরা আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করে। তার রয়েছে মাদকসেবী ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী। এ সন্ত্রাসী বাহিনী দিয়ে মাছের ঘের লুট,জমি দখল,হুমকী-,ধামকী, মারধোর,মিথ্যা মামলা দিয়ে হয়রানী, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও শাহনাজ গংদের লাঞ্চিতের স্বীকার হয়ে থাকে। এসব সন্ত্রাসী বাহিনীর বলয় তৈরি করে পরিচালনা করেন বিভিন্ন সিন্ডিকেট, তাদের ভয়ে স্থানীয় অনেকেই এলাকা ছেড়েছেন, কথিত আছে এলাকায় আসতে হলে শাহানাজ গংদের দিতে হবে চাঁদা।

দায়িত্বশীল সূত্রে আরো জানা যায়, ভান্ডারপাড়া গ্রামের হরিপদকুন্ডু,কালিপদকুন্ডু,বিনোদবিহারীকুন্ডুর নিকট থেকে খরিদসূত্রে ভান্ডারপাড়া মৌজায় ১৩৬ নং খতিয়ানে ১২ টি দাগে ২ একর ৫৩ শতক জমি ক্রয় করেন ভান্ডারপাড়ার স্থানীয় বাসিন্দা মৃত কহিল শেখ জমি ক্রয়ের পর যুগ যুগ ধরে ভোগদখল করে আসছেন তার মৃত্যুর পর তার ওয়ারেশগণ স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম, সালেহা বেগম,খোদেজা বেগম,রুবিয়া বেগম,রোজিনা বেগম গংরা। তবে হঠাৎ করে এ জমির দাবি করছেন হরিপদকুন্ডু গংদের ওয়ারেশগণ অমলকুন্ডু,ফনিন্দ্রকুন্ডু,শ্যামলকুন্ডু,সুমনকুন্ডু গংরা এ নিয়েই চলছে এলাকায় পাল্টাপাল্টি দখলের পাঁয়তারা।

আব্দুর রহনান বেপারী জানান আমাদের পক্ষে উচ্চ আদালতের রায় থাকার পরেও, উচ্চ আদালতের রায় কে অবমাননা করে হরিপদকুন্ডু গংদের ওয়ারেশগণ অমলকুন্ডু,ফনিন্দ্রকুন্ডু, শ্যামলকুন্ডু ও সুমনকুন্ডু গংরা
প্রভাবশালী সন্ত্রাসী পেটুয়াবাহিনীর কমান্ডার শাহনাজ গংদের ব্যবহার করে বার বার জমি জবর দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।বিষয়টি নিয়ে একাধিক বার অভিযোগ করা হয়েছে,অভিযোগের ভিত্তিতে দু’পক্ষ বসে কোন সিন্ধান্ত নেওয়া হলে সেটা অবমাননা করে লঙ্ঘন করে।
শাহনাজ গংরা তার বহিরাগত পেটুয়া বাহিনী নিয়ে জমি দখলের বার বার চেষ্টা করেন,তাদের প্রাথমিক বাঁধা দেওয়ায় কোন ঘটনা ছাড়াই ক্ষমতাধর উচ্চ একটি মহলের মাধ্যমে কাল্পনিক একটি মিথ্যা ঘটনা সাজিয়ে হয়রানীমুলক আসামী করে মামলা রুজু করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে,সন্ত্রাসী শাহানাজের মুঠো ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থেকে আরও পড়ুন