বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাহাড়ে শিক্ষা ও সম্প্রীতি বিকাশে আলীকদম জোন কর্তৃক নেতৃস্থানীয় জনগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

টি আই মাহামুদ,আলীকদম বান্দরবান

পাহাড়ে শিক্ষা ও সম্প্রতি বিকাশে নেতৃস্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সমন্বয় সভার আয়োজন করেছে আলীকদম জোন।

০৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১১:০০ ঘটিকায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন কমান্ডার মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি।

প্রধান অতিথি শওকাতুল মোনায়েম পিএসসি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পার্বত্য এলাকায় বসবাসরত সকল উপজাতি এবং বাঙ্গালীদের মধ্যে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনসংখ্যার আপদকালীন সময় ছাড়াও শিক্ষা ব্যবস্থায় সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের মাঝে পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত সকল সম্প্রদায়ের পাড়া কারবারিদের উদ্দেশ্যে বিশেষভাবে শিক্ষা বিস্তারের জন্য প্রতিটি পাড়ায় সকল শিশুকে স্কুলমূখী করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, মনোরম নৈসর্গিক দৃশ্যের সমাহার ও বৈচিত্রময় সংস্কৃতি সমৃদ্ধ এই সম্প্রীতির বান্দরবান পার্বত্য জেলা। পাহাড়ী দূর্গম এলাকা হলেও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এবং পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা থাকায় এটি বাংলাদশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার মধ্যে উল্লেখযোগ্য দুটি উপজেলা লামা এবং আলীকদম। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শাড়ি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলীকদম ও লামা উপজেলার দূর্গম পাহাড়ি এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে। আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত এই এলাকার সাধারণ জনগণের যে কোন দুর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকের বেশি সময় যাবত পাশে রয়েছে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এ জেলায় বিভিন্ন জাতি, বর্ণ এবং ধর্মীয় জাতিগোষ্ঠীর বসবাস। মুরং জাতি তার মধ্যে উল্লেখযোগ্য গোষ্ঠী। এই এলাকার শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য এবং আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি প্রসঙ্গে আলীকদম এবং লামা উপজেলার কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে মতবিনিময় পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি, জোন উপ-অধিনায়ক, আলীকদম জোন।
এছাড়াও চার ইউপি চেয়ারম্যান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধান অতিথি উপস্থিত কারবারীদের মাঝে রেশন সামগ্রী (চাল, ডাল, তেল, চিনি ও চা পাতা) বিতরণ করেন।

থেকে আরও পড়ুন