বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ এর মাসিক বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:

সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর মাসিক বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে ।

পার্বত্য খাগড়াছড়ি জেলার ৩৮০ নম্বর মাটিরাঙ্গা মেট্রো এর কার্যালয়ে ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ সভার কার্যক্রম পরিচালিত হয় ।
প্রতিষ্ঠানটির মাটিরাঙ্গা মেট্রো ইউনিট ম্যানেজার মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক বিজনেস ডেভেলপমেন্ট এর এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলাধীন পরশুরাম মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন সজীব । এ সময় বিশেষ অতিথি হিসেবে ব্যবসায়ের নানা বিষয়ের উপর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরশুরাম মেট্রো সিনিয়র ইউনিট ম্যানেজার মোহাম্মদ ইউনুস ।
সভায় বক্তারা, সোনালী লাইফে
বীমা গ্রহণ করলে গ্রাহক কি কি ধরনের আধুনিক সুযোগ-সুবিধা পাবেন সে বিষয়ে নতুন ও পুরাতন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট দের সম্মুখ ধারণা প্রদান করা হয় । এখানে গ্রাহকদের প্রাপ্তি নিশ্চিত এ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের কি কি বিষয়ে বিশদ জ্ঞান থাকা প্রয়োজন সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয় । এছাড়াও একজন গ্রাহক যদি বীমা করার পর কোন প্রকার হয়রানির শিকার হন তাৎক্ষণিক কোম্পানির তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়েও ধারণা প্রদান করা হয় । কোন টাকা বা প্রিমিয়াম হাতে হাতে লেনদেন না করার পরামর্শ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি পরশুর মেট্রো ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেন সজীব বলেন, সোনালী সুনামের সাথে দেশ ও দেশের বাহিরে বীমার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । মেয়াদ পূর্তির দিন ই গ্রাহকের একাউন্টে তার মুনাফা সহ টাকা প্রদান করা হয় উল্লেখ করে যেকোনো লেনদেন এর কার্যক্রম সাত কর্ম দিবসের মধ্যে সম্পাদন করে করা হয় বলে মন্তব্য করেন । এদিন মাটিরাঙ্গা মেট্রো তে কর্মরত বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের মধ্যে যারা এ মাসে সুপারস্টার নির্বাচিত হয়েছেন তাদেরকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা । এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইনিট ম্যানেজার জাফর আহমেদ স্যারের হাতে লিডারস ক্লাবের সনদ হস্তান্তর করেন প্রধান অতিথি । এছাড়াও রিডার্স ক্লাব অর্জনকারী সিনিয়র ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর হাতে লিডারস ক্লাবের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা । এ সময় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট গান দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট গন উপস্থিত ছিলেন ।
পরে নতুন ও পুরাতন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এর আগামী মাসে ব্যবসায়িক উন্নতি সাধনকল্পে কি কি প্রস্তুতি নেয়া যেতে পারে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ । এ সময় বাঘাইছড়ি, দীঘিনালা এ মাটিরাঙ্গায় দায়িত্বরত সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ও ইউনিট ম্যানেজার সহ উপস্থিত সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি ।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোমতি আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ রেদওয়ান সহ দীঘিনালা, বাঘাইছড়ি ও মাটিরাঙ্গা থেকে আগত বিভিন্ন সিনিয়র এবং সদ্য যোগদান কৃত ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লিডার্স ক্লাব অর্জনকারী ইউনিট ম্যানেজার জাফর আহমদ, দীঘিনালা উপজেলার ম্যানেজার ইউনিট ম্যানেজার মোঃ দ্বীন ইসলাম, দীঘিনালা উপজেলার সিনিয় র ফিন্যান্সিয়াল এসোসিয়েট নজরুল ইসলাম, মাটিরাঙ্গা মেট্রো হতে লিডার্স ক্লাব অর্জনকারী সিনিয়র ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ ।

থেকে আরও পড়ুন