বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাবেক ছাত্রনেতা মঈনউদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শরীফ মোস্তফাজামান লিটুর শোক প্রকাশ-

বাগেরহাট প্রতিনিধি

৯০ এর ছাত্র আন্দোলন নেতা শেখ মইনউদ্দিন আহমেদ ময়েন এবং ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেখ ওয়াহিদুজ্জামান রাজার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী বন্ধু দলের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফাজামান লিটু। রবিবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শোক বার্তা প্রেরণ করেন। শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ছাত্রনেতা মঈনউদ্দিন আহমেদ ময়েন এর মাতা মালেকা বেগম ৭ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে দশটায় ঢাকার ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন। তিনি বেশ কয়েকদিন যাবত ওই হসপিটালের আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার এশার নামাজ বাদ জানাজা শেষে খারদার নিজস্ব বাসভবনের সামনে তাকে কবরস্থ করা হয়েছে। বাগেরহাট শহরের খারদার এলাকার মৃত শেখ মোহাম্মদ ইউনুস আলীর স্ত্রী মালেকা বেগম মৃত্যু কালে দুই পুত্র ও চার কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রহী রেখে গেছেন।

থেকে আরও পড়ুন