
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টা দিকে শহরের রুইখই চৌধুরী পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম চুমকি রানী দাশ (৫০)। তিনি এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘সন্ধ্যায় এক নারীর গলা, হাত ও কানের স্বর্ণালংকার কে বা কারা নিয়ে গেছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনো বলতে পারছি না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
প্রতিনিধির নাম 
























