ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির স্কুলছাত্র গ্রেফতার

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁয় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রকে (১৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) নওগাঁ জেলার ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে ওই শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর সদর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ঘটনার দিনে উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় তার নিজ বাড়িতে স্থানীয় জনৈক ব্যক্তির তিন বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির কান্নার চিৎকারে শিশুটির মা’সহ স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন।পরে ধর্ষণের ঘটনার দায় থানা পুলিশের নিকট স্বীকার করে ওই স্কুল পড়ুয়া কিশোর।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে বুধবার সকালে কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত অভিযুক্ত কিশোরকে নওগাঁ জেলা কারাগারের কিশোর ওয়ার্ডে প্রেরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির স্কুলছাত্র গ্রেফতার

১১:৪৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪