বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়ার সাজিয়াড়া মাদ্রাসায় সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ধর্মপ্রাণ মুসাল্লীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ-

খুলনা- ০৫ আসন (ডুমুরিয়া ফুলতলা) সংসদীয় নির্বাচনী এলাকার সাবেক সংসদ বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ( ২ ডিসেম্বর ২০২৪ ইং) সোমবার দুপুর সাড়ে ১২ টায় সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসায় ধর্মপ্রাণ মুসাল্লীদের উদ্দেশ্য মূল্যবান বয়ান প্রদান করেন।সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মূল্যবান আলোচনা পেশ করেন।দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমেদ।এছাড়া আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসাইন,মাওলনা শহিদুল ইসলাম,মাওলানা আব্দুর রহমান,মুফতি ফখরুল হাসান যশোরী,মাওলানা আব্দুল গাফফার,মুন্সী মিজানুর রহমান,মুন্সি মইনুল ইসলাম,অ্যাডভোকেট মো.ইউসুফ,মাওলানা মোক্তার হোসেন,মাওলানা হাবিবুর রহমান,মাওলানা আবু সাঈদ মাহমুদ,মাওলানা আজহার উদ্দিন,মোঃ মোসলেম উদ্দিন প্রমূখ।

থেকে আরও পড়ুন