ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) পরিচালনা

২ ডিসেম্বর (সোমবার) খাগড়াছড়ি সদর জোন এর আওতাধীন পানছড়ি সাবজোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় চারশতাধিক (পাহাড়ী-৪০০) স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দিয়েছে।

খাগড়াছড়ি জোন এছাড়াও শারীরিক প্রতিবন্ধী রোগীদের জন্য হুইল চেয়ার, ক্রাচ ওয়াকিং স্টিক, হ্যান্ড ওয়াকিং স্টিং এবং গরিব ও অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, এছাড়াও উপস্থিত ছিলেন এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, অধিনায়ক, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এবং পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন।

এছাড়াও চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে, নয়া-ক্যাপ্টেন শামিন তাহজিব, নয়া-ক্যাপ্টেন লাবনী জামান, খাগড়াছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বিদর্শী চাকমা উপস্থিত ছিলেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

মেডিকেল ক্যাম্পেইন এর ব্যাপারে খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি জানান চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

০৪:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪