বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঘোড়াঘাটে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃমাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন “ইসকন” কর্তৃক চট্টগ্রামে এ্যাড. সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে হত্যা করা, মসজিদ ভাংচুর, পবিত্র কুরআন শরীফে আগুনে পোড়ানো সহ রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলা ওলামা ঐক্য পরিষদের উদ্দোগে রানীগঞ্জ বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠানে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুফতী মোহিবুল্লাহ, মাওলানা সুলতান আহম্মেদ,আলহাজ্ব মাওলানা আরশাদ হোসাইন, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ সহ আরও অনেকে। এ সময় বক্তারা, এ্যাড. সাইফুল ইসলাম আলিফ কে হত্যার কঠোর বিচার ও  ইসকনকে সন্ত্রাসী সংগঠন দাবী করে নিষিদ্ধের দাবী জানান।

থেকে আরও পড়ুন