
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসা উদ্যোগে বার্ষিকী শিক্ষা প্রদর্শনী’২৪ ,সুধী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০নভেম্বর) শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমেএই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালন সম্মেলন উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা আখতারুজ্জামান ফারুকী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী ,বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা কাজী সলিমুল্লাহ,
বেফাকের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নোমান ,বড়বিল মাদ্রাসার পরিচালক মাওলানা বেলাল হোসেন, বাল্যছড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, অভিভাবকের পক্ষ থেকে মাওলানা আহমাদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তাগণ বলেন, নূরানী শিক্ষা আধুনিক শিক্ষার পাশাপাশি সহি শুদ্ধভাবে কুরআন শিখা , চরিত্র গঠন, সুন্দর লিখা ও মৌলিক দ্বীনি শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
পরে দেশ,জাতি ও মুসলিম উম্মার সুখ- শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।
