
আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলা বিএনপির কর্তৃক গুইমারা কাশেম মার্কেটে শান্তি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ির সাবেক এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবদুল ওয়াদুদ ভূঁইয়ার দেড়যুগ পর গুইমারায় আগমন উপলক্ষ্যে এই শান্তি সম্প্রীতি মহাসমাবেশের আয়োজন করা হয়। মহাসাবেশের সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
বক্তব্যকালে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার থাকাকালে শান্তির পাহাড়কে তারা নরক বানিয়ে রেখেছিলো, পাহাড়ি বাঙ্গালীদের মধ্যে ভাতৃত্ববোধ নষ্ট করেছিলো, বিএনপি নেতাকর্মীদের মামলা হামলা করে হয়রানি করেছিলো তাই পাহাড়ে আর অশান্তি নয় আগামিতে বিএনপি কে ধানের শীষে ভোট দিয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের উপযুক্ত জবাব দিন। এসময় তিনি আরো বলেন, বিএনপি হাজার হাজার নেতাকর্মীদের গুম খুনিদের এদেশেই শাস্তি নিশ্চিত করতে হবে। এবং অবিলম্বেই নির্বাচন দিতে হবে।
গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ জনসমুদ্রে পরিণত
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ পাহাড়ি-বাঙালির অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে। উক্ত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) বিকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, জনগণের বিশ্বাস-ভালোবাসা অর্জনে জন্য করতে হবে। যাতে আর কোনো হিংসা, বিদ্বেষ কিংবা হানাহানি না হয়। এই পার্বত্যাঞ্চলে পাহাড়ি-বাঙালি সবার সমান অধিকার এবং সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন করা সম্ভব হবে। সম্ভব হবে পাহাড়ে বসবাসরত মানুষের ভাগ্যের পরিবর্তন করা।
হাজার হাজার নেতাকর্মীদের উচ্ছ্বাসিত মিছিল আর স্লোগানে মূখরিত হয় গুইমারা উপজেলার প্রতিটি কোনা কোনা। উক্ত সমাবেশে পুরুষ নেতাকর্মীদের সাথে তালে তাল মিলিয়ে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এসময় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ জেলা উপজেলা থেকে আগত যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
