বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাহাড়ের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সমবায় সমিতিগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে — ইউএনওর মাটিরাঙ্গা

নুর নবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি::

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা গরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিভ্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্ল্যাহ খান ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য‌ রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম।
তিনি পাহাড়ের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সমবায় সমিতিগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করেন । ফ্রুট প্রসেসিং ও হিমাগার গড়ে তোলা সহ উৎপাদন মুখি কাজে মনোনিবেশ করতে সষবায়ীদের আহ্বান জানান । দেশের কল্যান সাধন ও আর্থিক সুরক্ষায় সমবায় সমিতি তৈরীর মাধ্যমে ছোট পরিসরে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন ।

এসময় আরও বক্তব্য রাখেন, স্বদেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল, সম্প্রীতি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আনিসুর রহমান । মুসলিমপাড়া বিত্তহীন মহিলা সমবায় সমিতির সভাপতি শাহেনা আক্তার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি এর সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল।
সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম পাটোয়ারী, মাটিরাঙা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সমিতির সমবায়ী সদস্যগন উপস্থিত ছিলেন ।

এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে ।
পরে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋনের টাকার চেক ও নগদ টাকা বিতরন করা হয় ।

থেকে আরও পড়ুন