বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতি আঃ কাইয়ুম জমাদ্দার কে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমোদনক্রমে ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও দানবীর অধ্যাপক হযরত মাওলানা আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
(২ নভেম্বর ২০২৪ ইং) শনিবার বিকাল ৫ টায় ডুমুরিয়া উপজেলা মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান কার্যালয়ে সংগঠনের উপজেলা শাখার সহ -সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান(নয়ন) এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক স.ম হাফিজুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই,বিশেষ অতিথি নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম,মানবাধিকার সংগঠনের খুলনা বিভাগীয় তদন্ত কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,আলহাজ্ব শাহাজান জমাদ্দার,ইউপি সদস্য খান হাবিবুর রহমান খান,সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সরদার জাহাঙ্গীর কবির,মোঃ আব্দুর রব জোয়াদ্দার,গাজী সোহেল আহম্মেদ,হাফেজ মাওলানা রেওয়ান,খান ওলিয়ার রহমান,মোঃ আব্দুল আজিজ শেখ,শাহারুজ্জামান সবুজ প্রমুখ।
ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এছাড়াও স্বেছাসেবি সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা, ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি, মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জৈষ্ঠ্য প্রভাষক, সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি সহ ডুমুরিয়া বহু মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে সংযুক্ত রয়েছেন।

থেকে আরও পড়ুন