
খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধি
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে (২ নভেম্বর ২০২৪ ইং) শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ডুমুরিয়া খুলনার আয়োজনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার এস.এম.কামরুজ্জামান,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস.এম.জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ দাস,চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন,উপজেলা সঞ্চয়ী ঋণদান সমিতির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
সমবায় দিবসে প্রধান বক্তা বলেন, অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ‘সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এছাড়াও বক্তারা জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য উপস্থিত অন্যান্য বক্তরা ডুমুরিয়ার বিভিন্ন ঋণদান সমবায় সমিতিতে গ্রাহকের সঞ্চয়ী টাকা ফেরতের বিষয়ে অভিযোগ তোলেন,পাশাপাশি গ্রাহরা বলেন আমাদের কষ্টের টাকাগুলো সমবায় সমিতিতে সঞ্চয় রাখলে নির্দিষ্ট সময় পার হলেও আমরা সঠিক সময়ে আমাদের গচ্ছিত টাকা ফেরত দিতে টালবাহানা করেন সমবায় সমিতি কর্তৃপক্ষ। এই অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অসংখ্য গ্রাহক।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ওহিদুজ্জামান ও গীতা পাঠ করেন হিমাংশু রায়। সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কর্মকর্তা বিপ্লব দাস’র সঞ্চলনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
