
নাজমুল ইসলাম সৈকত পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনার পাথরঘাটা জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর ) সকাল ৮টায় হরিণঘাটা ইকোপার্ক অডিটরিয়ামে ৭টি ইউনিয়নে বাছাইকৃত ১ হাজার কর্মীদের নিয়ে শিক্ষা শিবির (টিসি) অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আমীর মোঃ শামীম আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল,এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরী,অধ্যক্ষ মাওঃ জহির উদ্দিন মুহাঃ বাবর, কেন্দ্রীয় শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঞ্চল টিম সদস্য, বরিশাল এ কে এম ফখরুদ্দিন খান রাযী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা,মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা আবু জাফর মোঃ সালেহ্ । সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা,এস এম মাওলানা আফজালুর রহমান,সহকারী, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা আসাদুজ্জামান আল মামুন। সঞ্চালনায় ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাথরঘাটা।
