
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ
” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে (১ নভেম্বর ২০২৪ ইং) শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস- ২০২৪ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সকাল ১০ টায় ৪৫ মিনিটে শপফ বাক্য পাঠ,১১ টায় যুব ঋণের চেক,সনদপত্র প্রশিক্ষণ ভাতা বিতরণ , সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর খাল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনব্যাপী নানা আয়োজন গ্রহণের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়।
খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহ পরিচালক মোঃ বদিউজ্জামান, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ডুমুরিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন খান,পোষ্ট অফিসের উদ্যোগক্তা মোঃ মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানের কর্মসূচীর অংশ হিসেবে খুলনা থেকে আগত বিডি ক্লিন সংগঠনের যুবরা ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের সামনের একটি খালের কচুরীপনা পরিষ্কার করেন। এ সময় বিডি ক্লিন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা সমন্বয়ক শেখ সাইফুল ইসলাম লিটন,জেলা সহঃসমন্বয়ক জাকিয়া সুলতানা,লজিস্টিক মিরাজ শেখ,উপ-সমন্বয়ক বয়রা থেকে আব্দুস সবুর,সমন্বয়ক ডুমুরিয়া থেকে সাদ্দাম হোসেন,উপ-সমন্বয়ক জান্নাত ইসলাম,আইটি এন্ড মিডিয়া মেহেদী হাসান তুহিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১২ জন যুবদের মাঝে ১১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক, ৩০ জন প্রশিক্ষার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতা ও ৩০ জন প্রশিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন।
