ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত,সকাল -সন্ধা অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি :-

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন।

পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিজন চাকমা (৫০), শাসন ত্রিপুরা (৩৫) ও জয়েন চাকমা (২২)।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও মরদেহ উদ্ধারে যেতে পারেনি পুলিশ।’

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা তিনজন কর্মীর মৃত্যুর সংবাদ স্বীকার করে বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাডায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়।

এদিকে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত,সকাল -সন্ধা অবরোধ

০২:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪