
মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহ ও জমিজমা নিয়ে বিরোধের জেরে মা সামছুন্নাহার ও ছেলে মোঃ ফিরোজ কবিরকে (৩২) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করেছে তারই প্রতিপক্ষরা।ঘটনাটি ঘটেছে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামে।
এ ঘটনায় মোঃ ফিরোজ কবির বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ মোঃ হাফিজার রহমানের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫), মৃত মমিন উদ্দিনের পুত্র মোঃ হাফিজার রহমান (৬৫) ও মোঃ আমিনুর রহমান (৪৫)সহ ৩ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছেন।
ফিরোজ কবিরের এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র মোঃ ফিরোজ কবির ও তার ভাই ফরহাদ কবিরের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মোঃ হাফিজার রহমানের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫) মৃত মমিন উদ্দিনের পুত্র মোঃ হাফিজার রহমান (৬৫) ও মোঃ আমিনুর রহমানের পারিবারিক ও জমিজমা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল।
উক্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ফিরোজ কবির সহ তার পরিবারের লোকজনকে মারপিট খুন জখম করার হুমকি দিতে থাকে।প্রায় সময়ে প্রতিপক্ষরা ফিরোজকে ও তার পরিবারের লোকজনকে রাস্তাপথে দেখা পেয়ে মারপিট করে লাশ গুম করবে বলেও হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল অনুমান ৮টার সময় জয়রামপুর মৌজায় ফিরোজ কবির সে তার জমিতে পানি সেচ দেওয়া কালে প্রতিপক্ষ মোঃ হাফিজার রহমানের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম (৩৫) মৃত মমিন উদ্দিনের পুত্র মোঃ হাফিজার রহমান (৬৫) ও মোঃ আমিনুর রহমান সহ তার লোক জন হাতে লাঠি, ধারালো ছোড়া, হাসুওয়া নিয়ে এসে ফিরোজ কবিরের জমিতে পূর্ব শত্রুতার জেরে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।
এ সময় ফিরোজ কবির গালিগালাজ করতে নিষেধ করলে তখন তারা এলোপাথারী ভাবে মারপিট ও ধারালো দেশীয় অস্ত্রে দিয়ে ফিরোজ কবিরকে রক্তাক্ত গুরুত্বর জখম করে।
তার চিৎকারে আশ পাশের লোকজন সহ তার মা মোছাঃ সামছুন্নাহার তার ছেলেকে রক্ষার করতে আসলে ঘটনাস্থলে তাকেও রক্তাক্ত জখম করে।
