
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমোদনক্রমে ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও দানবীর হযরত মাওলানা আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দার। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আব্দুল কাইয়ুম জমাদ্দার একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ডুমুরিয়ায় সব থেকে পরিচিত মুখ।
তিনি ডুমুরিয়ায় বহু সামাজিক সংগঠন জাতীয় স্বেছাসেবি সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা,ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জৈষ্ঠ্য প্রভাষক,সাজিয়াড়া শামসুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি সহ ডুমুরিয়া বহু মাদ্রাসা ও মসজিদ কমিটির সাথে সংযুক্ত রয়েছেন।
ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল কাইয়ুম জমাদ্দার ডুমুরিয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেনো সফলতার সাথে কলেজ পরিচালনা সহ সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে করতে পারেন।
