
নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি
রাংগুনিয়া ইসলামিক একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ রাংগুনিয়া উপজেলার উদ্যোগে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৬শে অক্টোবর শনিবার বিকাল ৩ টায় গ্রীন মডেল উপাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম এর সঞ্চালনায় এবং উপজেলা সভাপতি আবদুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ রাংগুনিয়ার কৃতি সন্তান জনাব অধ্যক্ষ আমিরুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের রাংগুনিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব মাওলানা হাসান মুরাদ,
ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব খায়ের উদ্দিন সোহেল
উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি জনাব আরিফুল হাসান চৌধুরী, আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ও সৌদি আরবের মক্কায় অবস্থিত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব হাফেজ মাওলানা বশির আহমদ কাসেমী
প্রমুখ শিক্ষকবৃন্দগন
এই সময় বত্তরা বলেন- জাতি গঠনের শিক্ষকদের ভূমিকা অপরিসীম, একটা সমাজ দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের নৈতিক মানদন্ড বজায় রেখে কাজ করতে হবে, তরুণ ছাত্রসমাজকে সৎ, দক্ষ, যোগ্যবান হিসাবে যুগউপযোগী হিসাবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তারুণ্যেই আগামীদিনের শক্তি, তাদের ত্যাগ, মেধা, শ্রম ও বিসর্জনের মাধ্যমে আজকের এই বাংলাদেশ।
