বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়ায় কৃষি অধিদপ্তরের আয়োজনে  কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২৭অক্টোবর) রবিবার  সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের দিন্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন’র সভাপতিত্বে। 

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, খুলনা জেলা অতিরিক্ত উপ পরিচালক মোঃ মিজান মাহমুদ, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, টেনার মোঃ হাবিবুর রহমান, কৃষিবিদ অধীর কুমার বিশ্বাস ও সৌমেন্দ্র কুমার মন্ডল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসল সমূহের মধ্যে রয়েছে আলু, মিষ্টি আলু, গাছ আলু বা মেটে আলু, পানিকচু, লতিকচু, মুখীকচু, ওলকচু, কাসাভা ইত্যাদি। অধিক শর্করা থাকার কারণে অনেক দেশেই এসব ফসল প্রধান খাদ্য বা সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কন্দাল ফসলসমূহ ভিটামিন বা খাদ্য প্রাণ ও খনিজসহ অনেক পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ থাকে।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

থেকে আরও পড়ুন