
মোঃ ওসমান গনি ইলি কক্সবাজারঃ
মা ইলিশ সংরক্ষণে কক্সবাজার নাজিরার টেক এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর কক্সবাজার।
সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন “মা ইলিশ সংরক্ষণ অভিযান। কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এর নির্দেশনায় উপজেলা প্রশাসন সদর, কক্সবাজার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, সদর, কক্সবাজার এবং বাংলাদেশ কোস্ট গার্ড, পূর্ব জোন, বিসিজি স্টেশান, কক্সবাজার এর যৌথ অভিযানে একটি ফিশিং বোট আটক করেন। এসময় আনুমানিক ১২০ কেজি মাছ জব্দ করে ৫ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটককৃত বোটকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালসহ আরো প্রমূখ্য।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন,গত ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, বহন নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় বৃহাস্পতিবার বাঁক নদীর মহেশখালী চ্যানেল কয়েকটি পয়েন্টে অভিযান চালানো হয়েছে। অভিযানে একটা ট্রলার আটক করা হয়। পরে ২০ হাজার টাকা জরিমানা ও হাফেজ খানার ছাত্রদের মাঝে মাছ গুলো বিতরণ করেন।
