বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গুইমারায় অটোরিকশার যানজটে অতিষ্ঠ পথচারীরা

স্টাফ রিপোর্টার ::

খাগড়াছড়ির গুইমারা বাজারে ব্যাটারি চালিত অটোরিকশার অব্যবস্থাপনায়,বাজারের শৃঙ্খলা ভঙ্গ এবং অসহনীয় যানজটের কারণে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।

এধরনের যানজট এবং বিশৃঙ্খলতার কারণে নিয়মিত গ্যাঞ্জাম এবং ছোটখাটো দূর্ঘটনা লেগেই থাকে প্রতিনিয়ত।
বিশেষকরে বাজারের মূল প্রাণকেন্দ্র খাগড়াছড়ি টু ঢাকা চট্টগ্রামের ব্যস্ততম সড়ক পুলিশ বক্সের সামনে থেকে শুরু করে নাজমা হোটেল, আরিয়ান সুইট্স কর্ণার, মধুবন, গুইমারা মেডিকেল সেন্টার, ডাচ্ বাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় জনগনের সেবাগ্রহণে বিঘ্ন ঘটছে।

তাই অতিদ্রুত ব্যাটারি চালিত অটোরিকশা স্টেশন করে ভিন্ন স্থানে স্থানান্তর করা গেলে বাজারের শৃঙ্খলাবদ্ব এবং যানজটমুক্ত হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বাজার কমিটি এবং উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে বাজারের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে উক্ত বিষয়টি মীমাংসা করার জন্য বাজারের সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।

এসময় বাজার ব্যবসায়ীরা ব্যাটারি চালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করার দাবি জানায়।

থেকে আরও পড়ুন