
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)প্রতিবেদকঃ
‘ধর্ম যার যার উৎসব সবার’ মোরা একই বৃত্তে দুটি কুসুম হিন্দু – মুসলমান, মুসলিম তাহার নয়নমণি হিন্দু তার প্রাণ এই প্রত্যয়কে বুকে লালন করে হিন্দু সম্প্রদায়ের সুবৃহৎ শারদীয় দূর্গা উৎসবের মহা দশমীতে শনিবার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা এফ এম রফিকুল ইসলাম। তিনি এসময়ে উপস্থিত সকল সনাতনী ভাই-বোনদের উদ্দেশ্যে বলেন, সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ সত্ত্বায় এবং স্বাধীনভাবে ধর্মীয় নিয়ম নীতি মেনে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এটাই আমাদের সম্প্রীতির বন্ধন। বাংলাদেশের মানুষ সব সময় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করি।তিনি শারদীয় দূর্গা পূজায় সকলকে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে এ উৎসব উপভোগ করার আহবান জানান। তিনি খর্ণিয়া ইউনিয়নের গোনালী,বামুন্দিয়া,টিপনা,খর্ণিয়া,ভদ্রদিয়া,আঙ্গারদোহা সহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দিরে সকল ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মন্দির কমিটি নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ বিতরন করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিপনা নতুন রাস্তা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম শফি,খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বসির জোয়াদ্দার,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খান,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদী হাসান বিপ্লব,স্বেচ্ছাসেবকদল নেতা শেখ বজলুর রহমান,আব্দুল আজিজ সরদার,যুবদলনেতা মানিক গাজী,আনিচুর শেখ,জুয়েল ফকির,সাইফুল্লাহ,মন্টু জোয়াদ্দার,আব্দুল মান্নান মোল্যা,আলমগীর সরদার সহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
