বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছেন ওয়াদুদ ভুইয়া

নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

মন্দিরে প্রবেশের পর পরই প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক সাংসদ ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির দুর্গাপূজার প্রধান পৃষ্ঠপোষক ওয়াদুদ ভুইয়া ।

শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে তিনি মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে আসেন।

পার্বত্যাঞ্চলে সম্প্রীতির বন্ধনে বসবাসরত নানা জাতি-গোষ্ঠীর সৌহার্দপূর্ণ সম্পর্কে ফাটল সৃষ্টি করতে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে মন্তব্য করে যড়যন্ত্রকারীদের সব ধরনের পরিকল্পনা নস্বাৎ করে দিতে বাঙালি ও পাহাড়ি সকল জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি । এ ছাড়াও সনাতনী সম্প্রদায় সহ সকল ধর্মাবলম্বীর নিজ নিজ ধর্মপালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উল্লেখ করে দলের নেতাকর্মীদের দুর্গাপুজার কার্যক্রম পরিচালনায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন তিনি ।

পুজার অষ্টমীতে আয়োজিত ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাটিরাঙ্গা শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা থিযেটারের পরিচালক শিল্প সমীর বনিক সহ বিভিন্ন সনাতনী শিল্পীবৃন্দ ।
এসময় জেলা বিএন‌পির উপ‌দেষ্টা জা‌কিয়া জান্নাত বি‌থী, সহ সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন চৌধুরী, সাধারণ সস্পাদক এম এন আফসার, যুগ্ন সাধারণ সম্পাদক এড আবদুল মা‌লেক মিন্টু,ম‌হিলা দ‌ল সভাপ‌তি কো‌হেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শা‌হেনা আক্তার, মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পি সাধারণ সম্পাদক ব‌দিউল আলম ব‌দি, সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএন‌পির সভাপ‌তি শাহজালাল কাজল, সাধারন সম্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী মা‌টিরাঙ্গা যুবদ‌লের আহ্বায়ক জয়নাল আবদিন সরকার,পৌর যুবদ‌লের আহ্বায়ক গিয়স উ‌দ্দিনসহ জেলা ও উপ‌জেলা বিএন‌পি অংগ ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতা ক‌র্মীগন উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য যে, রাজনৈতিক কারনে বিগত প্রায় ৮ বছর সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া এই মন্দির পরিদর্শনের অনুমতি পাননি বলে জানিয়েছেন বিএনপির দলীয সুত্র ।

থেকে আরও পড়ুন