
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ি জেলার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওঢাদুদ ভুইয়ার পাঠানো সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা উপহার পৌছে দিতে মাটিরাঙ্গা উপজেলা প্রত্যন্ত জনপদের দুর্গাপূজা মন্ডপে মন্ডপে ছুটে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটিরাঙ্গা উপজেলা শাখার একটি প্রতিনিধি দল ।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বদি এর নেতৃত্বে বৃহস্পতিবার ১০ অক্টোবর মহা সপ্তমীর দিন বিকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয় থেকে পুজা মন্ডপগুলো পরিদর্শন করার উদ্দেশ্যে মাইক্রোবাস যোগে রওয়ানা হন ১০ সদস্যের এই প্রতিনিধি দল ।
সকালে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শন শেষে এই প্রতিনিধি দল তাইন্দং হেডপাড়াা দুর্গাপুজা মন্ডপ, তবলছড়ি লাইফু কার্বারী পাড়া হরি মন্দির দুর্গাপূজা মন্ডপ, ডাকবাংলো শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুর্গাপূজা মন্ডপ, গোমতি জগন্নাথ মন্দির দুর্গাপূজা মন্ডপ, বেলছড়ি শিব মন্দির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তারা ।
এ সময় বিএনপির পক্ষ থেকে পুজা মন্ডপের পাহারায় থাকা নেতাকর্মী, পুজা উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকা পুলিশ ও আনসার বাহিনীর সাথে আলাপ করেন তারা । বিএনপি ধর্ম নিরপেক্ষতাকে প্রধান্য দেয় মন্তব্য করে প্রতিনিধি দলের মুখপাত্র বলেছেন, সকলের নিজ নিজ ধর্ম পাালনের অধিকার নিশ্চিত করতে ওয়াদুদ ভুইয়া খুবই আন্তরিক । তাই পার্বত্য অঞ্চলে বসবাসসরত বাঙালী পাহাড়ি মিলেমিশে একে অপরের ধর্মীয় উৎসব পালনে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়ে প্রতিনিধি হিনেবে আমাদের পাঠিয়েছেন আপনাদের নিকটে । একটি মহল সম্প্রীতির এই মেলবন্ধনকে নষ্ট করতে গুজব ছড়ানোর চেষ্টা করছে । কোন প্রকার গুজবে কান না দিয়ে সকল সচেতন থাকার আহবান জানিয়েছেন।
উপজেলা বিএনপির এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা,
যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান৷ জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মু.আরিফুর রহমান সজল,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আলম জুয়েল, উপজেলা শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সনি, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক চনির ত্রিপুরা প্রমুখ ।
এ ছাড়াও তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আমির হোসেন, তবলছড়ি ইউনিয়ন বিএনপির ষভাপতি মোঃ ইব্রাহিম, সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী লিটন, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল হক মাষ্টার, সাধারন সম্পাদক মুমিনুর রহমান মমিন, গোমতি ইউনিয়ন বিএনপি সভাপতি, সম্পাদক ও বেলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
