
গত কয়েকদিন ধরে কক্সবাজারের স্থানীয় কয়েকটি পত্রিকায় “নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়নের বিরোদ্ধে” প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদগুলো মনযোগসহকারে পড়লেই বুঝা যাবে অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও হাস্যকর। প্রকাশিত সংবাদে ডিএফও স্যারকে আমার বড় ভাই হিসেবে সম্বোধন করা হয়েছে, বিষয়টি হাস্যকর। টাকা পাচারের অভিযোগে বিমান বন্দরে আটক হওয়ার ঘটনাটিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সদ্য সৃজিত বাগানগুলো বিট অফিসারের সরাসরি অংশগ্রহণে নিয়ম মেনে করা হয়েছে। এ প্রকল্পে রেঞ্জ কর্মকর্তা কর্তৃক কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ কোন যুক্তিতে আনছে তা বোধগম্য নই। এনকি ফুলছড়ি রেঞ্জে কোনো প্রকার পাহাড় কাটা নাই, যেসব বন অপরাধ যেমন গাছ পাচার, অবৈধ স্থাপনা নির্মাণ, বালি উত্তোলন, সরকারি বনভূমি জবরদখল ইত্যাদি এছাড়াও কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে নিউজ করা হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা। বন অপরাধ প্রবণ রেঞ্জ হিসাবে কিছু কিছু অপরাধ হয়েছে তা শক্ত হাতে দমন করা ও বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তা সত্বেও মিথ্যা অভিযোগ ও ব্যক্তিগত আক্রোশে আমার বিরোদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ ও ব্যাখ্যাকারিঃ
হুমায়ন আহমেদ
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা
কক্সবাজার উত্তর বন বিভাগ।
