ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড় বাগের হাটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় এবং ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল-মামুন কাওসার শেখ এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকি ও দোকানের মালামাল রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও হোটেলের খোলা রাখা সহ অন্যান্য দোকানপাট মনিটরিং করে ৩ টি দোকানে ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল-মামুন কাওসার শেখ বলেন, বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ,ক্যাশিয়ার (ভারপ্রাপ্ত) ও প্রধান সহকারি শাহাদত হোসেন, লাইসেন্স পরিদর্শক আলাউল ইসলাম পাটোয়ারী, কার্য সহকারী খাইরুল ইসলাম, টিকাদানকারী সুপারভাইজার ফজলে রাব্বী সরকার লিখন সহ আরও অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

০৭:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪