
আরিফুল ইসলাম মহিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
সামনে দুর্গাপূজায় ৩ বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা বহাল থাকবে বললেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে পানছড়ি উপজেলার ৪টি পূজামণ্ডপ পরিদর্শন চলাকালে এসব কথা বলেন তিনি।
এসময় প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা সহ আনুষাঙ্গিক সহযোগিতার কথাও তিনি জানান।
প্রতিনিধির নাম 



















