
খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া( খুলনা)প্রতিনিধিঃ
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি)-২য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় Workshop On Local Economy Activation for Women Economic Empowerment ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ৭ অক্টোবর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পের উপ-পরিচালক মোঃ মাহাবুবুর রহমান,স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, সমারেশ মন্ডল, উত্তরণ প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান, ইউনিয়ন কর্মি শাহানারা খাতুন,মীম খাতুন, , ইউপি সদস্য সহ উপকার ভোগী প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
