ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পূজা পালনে ঐক্যবদ্ধ হয়ে পাহারা দিন- রামপালে পথ সভায় কৃষিবিদ শামীমুর রহমান

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে পূজা পালনে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাল মংলা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে রামপাল উপজেলার ফয়লা হাট বাজারে পথ সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের উচিত হবে মানুষের কল্যাণে কাজ করা। কেউ কারো উপর জুলুম করবেন না। কারো সম্পদ ঘরবাড়ি ঘের ইত্যাদি দখল করবেন না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 

কৃষিবিদ শামীমুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ নেতারা বলেছিলেন কোন কারনে শেখ হাসিনার পতন হলে এক রাতেই ৫ লক্ষ লোক মারা যাবে। হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে যাবে। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এদেশে কোন রক্তপাত হয় নাই এবং কেউ পালিয়েও যায় নাই। তারা তাদের ঘরবাড়িতে রয়েছে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নেতাকর্মীরা শান্ত রয়েছেন। আওয়ামী সন্ত্রাসীরা যাতে দুর্গোৎসবে হিন্দুদের কোন ক্ষতি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। 

এ সময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপি’র সদস্য লাভলু ফকির, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম (রবি), উজলকুড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা শেখ, যুবদল নেতা তারিকুল মোড়ল, মুরাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পূজা পালনে ঐক্যবদ্ধ হয়ে পাহারা দিন- রামপালে পথ সভায় কৃষিবিদ শামীমুর রহমান

০৫:৫৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪