বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ

(৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন ।

বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হক, খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফজলুল করিম ,ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাক্তার রিফাত রহমান, ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,
পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রমজান আলী,
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,
ডুমুরিয়া সাব রেজিস্ট্রার অঞ্জু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ কুমার মল্লিক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা পাট ব্যাবস্থাপনা কর্মকর্তা নিলয় মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম।

চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ হুমায়ূন কবির বুলু,মোঃ জহুরুল হক,মোঃ তুহিনুল ইসলাম তুহিন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল,আব্দুল লতিফ জমাদার, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হুমায়ুন, ডুমুরিয়া সহকারী মহিলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান।

বিশেষভাবে ডুমুরিয়া উপজেলায় পলিথিন ব্যাগ ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি কেউ এই ঘোষণা অমান্য করে পলিথিন বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে উৎসব মুখর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১৯৯টি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্বান্ত নেয়া হয়।

থেকে আরও পড়ুন