বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

`পাহাড় নিধ‌নে উর্ধ্বতন কর্মকরতাদের ছত্রছায়ায় সি‌ন্ডি‌কে‌টের দাপট` সংবা‌দের সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রতিবাদ

গত ২৯ সে‌প্টেম্বর চট্টগ্রাম আঞ্চ‌লিক পত্রিকা দৈ‌নিক পূর্ব‌কো‌ণে `পাহাড় নিধ‌নে উর্ধ্বতন কর্মকরতো‌দের ছত্রছায়ায় সি‌ন্ডি‌কে‌টের দাপট` শি‌রোনা‌মে সংবাদ‌টি আমার দু‌ষ্টি গোচর হ‌য়ে‌ছে।
সংবা‌দটি সম্পূর্ন উ‌দ্দেশ‌্যপ্রণো‌দিত, মিথ‌্যা ও বিভ্রা‌ন্তিকর। প্রতি‌বেদক পাহাড় কাটার সি‌ন্ডি‌কেট, বাড়ীঘর করার না‌মে টাকা আদায়, টাকা না দি‌লে বন মামলায় ডু‌কিয়া দেওয়ার ম‌তোন হাস‌্যকর অ‌ভি‌যে‌াগ এ‌নে‌ছেন সংবাদ‌টি‌তে। আ‌মি বন‌বিভা‌গের একজন রে‌জিস্টার ভি‌লেজার, বন কর্মকর্তা নই। ভি‌লেজার হওয়ার সুবা‌ধে বন‌বিভা‌গের কর্মকর্তা‌দের ডা‌কে বনসং‌শ্লিষ্ট কা‌জে সহ‌যোগীতা ক‌রি। তার মানে এই নই যে, সংর‌ক্ষিত ব‌নে বাড়ী ঘর নির্মা‌নের জ‌ন্যে টাকা আদায় কর‌বো ? মামলাবা‌জি কর‌বো ? আর সি‌ন্ডি‌কেট ক‌রে পাহাড় নিধন কর‌বো ? অ‌ভি‌যোগ‌গু‌লো আ‌মার জ‌ন্যে যেমন বিব্রতকর তেম‌নি বন‌বিভা‌গের জ‌ন্যেও। আর আ‌মি দ্বীর্ঘকাল প্রবাসে থে‌কে দে‌শে এ‌সে ব‌্যাবসা বা‌নিজ‌্য ক‌রে সংসা‌রের খরচ জোগায়। আ‌মি অ‌তি সাধারন একজন খে‌টে খাওয়া প্রবাস ফেরৎ ব‌্যবসায়ী। আমার বি‌রো‌দ্ধে আনীত অ‌ভি‌যোগগু‌লি মিথ‌্যা ও উ‌দ্দেশ‌্যপ্রণোদিত। এ‌তে আমার মানহা‌নি হ‌য়ে‌ছে। আমা‌কে ও বন‌বিভাগ‌কে হেয় প্রতিপন্ন করার উ‌দ্দেশ্যে প‌রিক‌ল্পিতভা‌বে ভা‌বে প্রতি‌বেদনটি করা হ‌য়ে‌ছে। আ‌মি উক্ত মিথ‌্যা, বা‌নোয়াট ও বিব্রতকর সংবা‌দটির বি‌রো‌দ্ধে প্রতিবাদ জানা‌চ্ছি। এবং আমার প‌রি‌চিতজন‌দের বিভ্রান্ত না হওয়ার অনু‌রোধও জানা‌চ্ছি।

প্রতিবাদ ও ব্যাখ্যাকারী-
নুরুল হক কোং
ইসলামাবাদ, ঈদগাঁও, কক্সবাজার।

থেকে আরও পড়ুন