
আরিফুল ইসলাম মহিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাঁকজমকভাবে বাজার উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৮ সেপ্টেম্বর (শনিবার) ৩ নং ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ভোট গ্রহণ করা হয়।
এতে সভাপতি হিসেবে মোঃ ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে আবু মোহাম্মদ কাসেম ৪২ ভোট পেয়ে জয় লাভ করে , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইসমাইল হোসেন পায় ৪০ ভোট।
কোষাধাক্ষ হিসেবে মহসিন সারোয়ার ৬৩ ভোট পেয়ে জয় লাভ করে তার নিকট তম প্রতিদ্বন্দী মাসুদ পারভেজ ২০ ভোট পায়।
দপ্তর সম্পাদক হিসেবে খলিলুর রহমান ৬২ ভোট পেয়ে জয় লাভ করে তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পায় ২১ ভোট।
প্রচার সম্পাদক হিসেবে মাসুদ রানা বাবু ৩০ ভোট পেয়ে জয় লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইব্রাহিম খলিল পায় ২৯ ভোট।
প্রতিনিধির নাম 



















